সিটি ফাউন্ডেশনের উদ্যেগে কুমিল্লায় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক:

আর্তমানবতার সেবায় নিয়োজিত কুমিল্লা সিটি ফাউন্ডেশন বিগত সময়ের মতো ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে । প্রথম ধাপে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আবিদপুর মাদ্রাসা মাঠে অসহায় দরিদ্র ৩শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

সিটি ফাউন্ডেশনের সভাপতি জামাল খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহা- পরিচালক মেজর জেনারেল অবঃ মোঃ মোস্তাফিজুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন,উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ শাহ আলম ভূইয়া আলম, হারুনুর রশিদ, এমদাদুল হক ভুঁইয়া, যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম লিটন, আনোয়ার হোসেন, আরিফ।এ সময় কুমিল্লা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক শাহজাহান মাষ্টার,মঞ্জুর আলম, বাবলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *