×

(বারী উদ্দিন আহমেদ বাবর, কুমিল্লা )
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যেখানে নার্সরাই বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসকদের অনুপস্থিতির সুযোগে নার্সরাই এখানে সর্বেসর্বা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দেব দাস দেবের আশ্রয় প্রশ্রয়ে এখানে নার্সদের বাসায় প্রসূতি ডেলিভারী করানো হয় টাকার বিনিময়ে।

২০১৭ সালের ২৬ ফেবুয়ারী এ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন উদ্বোধন করেছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওই উদ্বোধনী সভায় স্বাস্থ্য মন্ত্রী বলেন, এ উপজেলার মানুষের কল্যানের লক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন চালু করা হয়েছে।

আপনারা সিজারিয়ান সেকশন চালুর বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রচারণা চালাবেন। যেন সাধারণ মানুষ এখানে সঠিক ও মানসম্পন্ন সেবা পাওয়ার জন্য ছুটে আসে।
উদ্বোধনের পর থেকেই ওই সিজারিয়ান সেকশন আলোর মুখ দেখেনি। কিন্তু নিরাপদ সিজারিয়ানের জন্য এখানে এসে প্রসূতি মায়েদের পদে পদে ভোগান্তি পোহাতে হয়।

প্রসব ব্যাথা নিয়ে গতকাল মঙ্গলবার সকালে এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন উপজেলার ঢালুয়া ইউনিয়নের মকিমপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী পিংকি আক্তার (২০)। আসার পর দীর্ঘ সময়ে দেখা মেলেনি কোন চিকিৎসকের। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালনে আসেন ৩ নার্স নাজমা, মমতাজ ও শাহিদা বেগম। ফলে অবহেলা আর অপচিকিৎসায় মৃত্যু হয় ওই প্রসূতির। এ ঘটনায় উপজেলা জুড়ে চলছে তোলপাড়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে পিংকি আক্তার প্রসবের ব্যাথা উঠলে তাঁর শশুর বাড়ীর লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় কোন ডাক্তার না এলেও কর্তব্যরত নার্সরা পিংকিকে হাসপাতালে আধাঘন্টার মতো হাটাচলা করান এবং স্বাভাবিক ডেলিভারি করার জন্য লেভার রুমে নিয়ে যায়। এরপর ব্যাথা বাড়ানোর জন্য ওষুধ ও স্যালাইন দেয়া হয় এবং স্বাভাবিকভাবে সন্তান প্রসব করানো হবে বলে কালক্ষেপন করেন।

ব্যাথায় কোঁকড়াতে থাকা পিংকি প্রসবের একপর্যায়ে অজ্ঞান হয়ে গেলে তার যৌনপথের কিছু অংশ কেটে ডেলিভারি করানো হয়। এসময় পিংকির অতিরিক্ত রক্তক্ষরন হতে থাকলে নার্সরা দ্রুত ডা: লতিফা আহম্মেদ লতাকে ডেকে নিয়ে আসলে তিনি তাকে মৃত ঘোষনা করেন। তবে নকজাতক শিশুটি এখনো সুস্থ রয়েছেন।

জানতে চাইলে ওই গৃহবধূর শাশুড়ি ছপুরা বেগম অভিযোগ করে বলেন, পিংকির ডেলিভারি করার সময় আমি নার্সদের সাথে ভিতরে (লেভার রুম) ছিলাম। তারা ইচ্ছাকৃত ভাবে তার পুত্রবধুর যৌনাঙ্গে তিন কাটা দেয়। এসময় সে চিৎকার করে মুখে লালা ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর ডা: লতিফা আহম্মেদ লতা এসে তাকে মৃত ঘোষনা করে। তিনি দু:খ করে বলেন জন্মের পর আমার ছেলের বউ তার সন্তানের চেহারা দেখে যেতে পারেনি। নার্সদের অবহেলায় আমার নাতি তার মাকে হারিয়েছে আমি এর বিচার চাই বলে তিনি বিলাপ করে কাঁদতে থাকেন।

ঘটনার বিষয়ে জানতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেবিকা মমতাজকে পাওয়া গেলেও আর কাউকে পাওয়া যায়নি। কিন্তু মমতাজ এ প্রসঙ্গে কোন কথা বলতে রাজি হয়নি। তবে শাহিদা বেগম মুঠোফোনে বলেন আমাদের কোন অবহেলা ছিল না। তাছাড়া সেসময় ৩জন ডাক্তার উপস্থিত ছিলেন। তার পুষ্টির অভাব ছিল। যেকারনে সে মারা গেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: দেব দাস দেবের মুঠোফোনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসংখ্যবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা: মজিবুর রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সঠিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অভিযোগ পেলে যদি কোন সেবিকা বা চিকিৎসকের অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এরআগে গত ২০ মে স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ কোয়ার্টারে উপজেলার কেন্দ্রা গ্রামের জান্নাতুল ফেরদাউস নামের এক প্রসূতিকে প্রসব করান নার্স মিতা রানী দাশ। অভিযোগ উঠে তার অবহেলা ও অপচিকিৎসায় অর্থাৎ জবরদস্তি প্রসব করানোয় নবজাতকটি মারা যায়। অভিযোগ রয়েছে নার্সরা কোন প্রসূতি রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তারা তাদের বাসায় নিয়ে প্রসব করিয়ে ৫-৮ হাজার টাকা নিয়ে থাকে। অভিযোগ রয়েছে এক দুইজন চিকিৎসক ছাড়া বাকীরা সপ্তাহে ২-৩ দিন হাসপাতালের আউটডোরে ডিউটি শেষ করে লাকসাম ও কুমিল্লায় ফিরে যায়। এ সুযোগকে কাজে লাগিয়ে নার্সরা এসব অপকর্ম করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all