×

অনলাইন ডেস্ক:
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলব না।’

মঙ্গলবার দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কামাল বলেন, ‘আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন।’

সাকিবেরও বয়স হয়েছে। সেও নির্বাচন করতে পারে। সে করলে আপনারা দু’জনকেই সহায়তা করবেন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। মাশরাফি বিপিএলে আমার দলের (বিপিএলে) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ।’

মন্ত্রী বলেন, ‘মাশরাফি প্রথমবার আমাকে চ্যাম্পিয়ন করল, পরেরবার একেবারে শেষের দিক থেকে প্রথম। তবে যাই হোক, ওটা ওর দোষ ছিল না। হি ওয়াজ মিস গাইডেড।’

কোন দল থেকে এবং কোন আসন থেকে মাশরাফি নির্বাচন করবে? সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না।’

তিনি আরও বলেন, ‘আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি তখন আমার বয়স ৪৮ বছর। তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত।’

সভায় ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা শহর পর্যন্ত রেলপথ নির্মাণের একটি প্রকল্প পাস হয়। জাতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িও মাগুরায়। নির্বাচনে সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিবেরও বয়স হয়েছে। সেও নির্বাচন করতে পারে। সে করলে আপনারা দু’জনকেই সহায়তা করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all