×

অনলাইন ডেস্ক:
পবিত্র মাহে রমজান চলছে। এই রমজানে অশালীন পোশাক পরে অনুষ্ঠানে উপস্থাপনা করার সময় অনুষ্ঠান চলাকালীন সময়েই চাকরি হারালেন টিভি উপস্থাপিকা।

এ ঘটনাটি ঘটেছে কুয়েতের সরকারি টেলিভিশন চ্যানেল কুয়েত টেলিভিশনে। অন এয়ার অর্থাৎ অনুষ্ঠান সম্প্রচার হওয়ার সময়েই তাঁকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। তাঁর পোশাক বিতর্ক আগুন লাগিয়েছে নেটিজেনদের মধ্যেও। সোশ্যাল মিডিয়ায় উঠেছে বিতর্কের ঝড়।

উপস্থাপিকা আমল আল আওয়াধি যে পোশাকটি পরেছিলেন, তাতে সর্বাঙ্গ ঢাকা থাকলেও, বেশ আঁটোসাঁটো ছিল, দেখা যাচ্ছিল বক্ষ বিভাজিকাও। এতেই বিতর্ক চরমে ওঠে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হওয়ার সময় আসতে থাকে একের পর এক ক্ষুব্ধ কমেন্ট।

বিতর্ক এতটাই ছড়িয়ে পড়ে যে তা পৌঁছয় কুয়েতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে। বিতর্ক থামাতে মন্ত্রণালয় থেকে জানতে চাওয়া হয় কেন এই ধরণের পোশাক পরে টিভি অনুষ্ঠান সম্প্রচার করছিলেন তিনি।

শেষে অনুষ্ঠান শেষ হওয়ার মিনিট খানেক আগে, ঘোষণা করা হয় আল আওয়াধিকে চ্যানেল থেকেই ছেঁটে ফেলা হচ্ছে। ওই অনুষ্ঠানেই এই ঘোষণা করা হয়।

বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে তাঁর পোশাকের বিভিন্ন ভঙ্গিতে ছবি দেওয়াকে কেন্দ্র করে। সেখান থেকেই সমালোচনার ঝড় শুরু হয়। বেশ কয়েকজন দর্শক এই পোশাককে রীতিমতো অশ্লীল ও অশালীন বলে ব্যাখ্যা করেন, চ্যানেল কর্তৃপক্ষের কাছে জবাবদিহিও চান। পবিত্র রমজান মাস চলাকালীন কেন এই ধরণের পোশাক পরা হবে, তার কৈফিয়ৎ চাওয়া হয়।তবে এই বিষয় স্বীকার করেছেন আল আওয়াধি। তাঁর আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে স্বীকার করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

গাজায় ফের বর্বরোচিত হামলা, শিশুসহ নিহত অন্তত ৮১

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলায়...

Read out all

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স...

Read out all

ভিসা ছাড়াই পাকিস্তানে যাতায়াত করতে পারবে বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক: দুই সপ্তাহ আগে পাকিস্তান নতুন ভিসা নীতিমালা ঘোষণা করেছে। এর আওতায় বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়া পাকিস্তানে যাতায়াত করতে...

Read out all

সৌদি আরবে কুমিল্লার প্রবাসীকে মারধর করার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকসৌদি আরবের রিয়াদ শহরে সন্ত্রাসী হামলায় সেলিম সজীব নামে এক বাংলাদেশি প্রবাসী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৪ এপ্রিল, স্থানীয় সময়...

Read out all

যে কারণে গুহার ভেতরে গিয়েছিল কিশোর ফুটবলাররা !

অনলাইন ডেস্ক: অবশেষে দুঃস্বপ্নের গুহা থেকে মুক্তি মিলল। মুক্ত বাতাসে শ্বাস নিল থাই খুদে ফুটবলাররা। থাইল্যান্ডের জলমগ্ন গুহা থাম লুয়াংয়ের চার কিলোমিটার...

Read out all

এবার কোথায় যাবে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধরা ?

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় শনিবার শেষ হচ্ছে অবৈধ অভিবাসীদের বৈধকরণের সকল প্রক্রিয়া। শনিবার রাত ১২টা পর্যন্ত পুত্রাযায়া ইমিগ্রেশন অফিসে চলবে ফিঙ্গারিংয়ের কার্যক্রম। তবে...

Read out all