×

প্রেস বিজ্ঞপ্তি:

পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনায় ব্যস্ত, ঠিক তখনই কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের রাস্তার পাশে চোখে পড়ছে এক ব্যতিক্রমী মানবিক দৃশ্য। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার তরে মানবপ্রেমীর” উদ্যোগে প্রতিদিন গরিব, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে।

রমজান মাসব্যাপী পরিচালিত এই মানবিক কার্যক্রম ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিন বিকেল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা মহাসড়কের পাশে সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী সাজিয়ে রোজাদারদের হাতে তুলে দেন।

আনিসুর রহমান নামে প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে সুন্দরভাবে সাজানো ইফতারের আয়োজন দেখে তিনি গাড়ি থামিয়ে সবার সঙ্গে ইফতারে অংশ নেন। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।”

ইফতার গ্রহণ করতে আসা রোজাদার ইসমাইল মিয়া বলেন, “আমি প্রায় প্রতিদিন এখানে ইফতার করি। আমাদের মতো অসহায় মানুষের কথা ভেবে যারা এই আয়োজন করছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। অনেক মানুষ আছেন, যারা সারাদিন রোজা রাখলেও ভালোভাবে ইফতার করতে পারেন না।”

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মিজানুর রহমান বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এই ইফতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যেখানে প্রতিদিন শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। আমাদের লক্ষ্য শুধু খাবার বিতরণ নয়, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।”

তিনি আরও জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে এবং সবাইকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিহাব বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা কৃতজ্ঞ। সকলের দোয়া ও সহযোগিতায় আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারবো, ইনশাআল্লাহ।”

মানবিক এই উদ্যোগ এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই এটিকে সমাজসেবামূলক কার্যক্রমের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

amitmazumdercml@gmail.com

Related Posts

লাকসাম -মনোহরগঞ্জের সাবেক এমপি বিএনপি নেতা আনোয়ারুল আজিম আর নেই

অনলাইন  ডেস্ক কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা...

Read out all

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কুমিল্লার মেয়ে আদ্রিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:রাজধানীর ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক কোয়ার্টার থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্রী ঢাবির মার্কেটিং বিভাগের...

Read out all

যদি বাধা না দিতাম, লাকসামে রক্তের বন্যা বয়ে যেতো- এলজিআরডি মন্ত্রী

আবদুল্লাহ আল মারুফ, কুমিল্লাস্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমার নির্বাচনী এলাকা লাকসাম- মনোহরগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা...

Read out all

লাকসামে ছাত্রদল-যুবদলের হামলায় আহত ছাত্রলীগ নেতা অনিক মারা গেছে!

অনলাইন ডেস্ক: দীর্ঘ আট দিন জীবন ও মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার লাকসাম পৌর ছাত্রলীগের সহ সভাপতি...

Read out all

লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে মাইক্রোবাস; নিহত ২, আহত ৩

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানের এক কর্মচারী ও এক...

Read out all

কুমিল্লায় ঈদের যাত্রায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু!

লাকসাম প্রতিনিধি, কুমিল্লা কুমিল্লা লাকসামে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রোববার (১ মে)...

Read out all