×

অনলাইন ডেস্ক:
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এরপরই আনুষ্ঠানিকভাবে সব কলেজ-মাদরাসা, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইলের এসএমএস-এর মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সংগ্রহ করতে পারবে।

আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইসএসসি পরীক্ষার্থী মোবাইলের মাধ্যমে ফল পেতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে MAD স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all