×

অনলাইন ডেস্ক:
রাশিয়া ফুটবল বিশ্বকাপের কড়া নাড়ছে। আর বিশ্বকাপে বল গড়ানোর আগেই মেসি প্রবল সমস্যায় পড়লেন। তা হলো- মাঠে নামলেই আগুন জ্বলবে, মেসিকে এমন হুমকি দেয়া হয়েছে।

ইসরায়েল এবং প্যালেস্টাইন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। সেই সংঘর্ষে মানুষের টাটকা রক্ত ঝরছে। প্যালেস্টাইনের উপর ইসরায়েলের অত্যাচার দীর্ঘদিন ধরেই চলছে।

এদিকে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইসরায়েলের মুখোমুখি হবে লিওনেল মেসিরা। আর এটাই ভাল ভাবে নিচ্ছে না প্যালেস্টাইন। ইসরায়েলের এ কৌশল আটকানোর জন্য প্যালেস্টাইন টার্গেট করছে লিওনেল মেসিকে। তাদের তরফ থেকে বলে দেয়া হয়েছে, ইসরায়েলের বিপক্ষে মাঠে নামলেই পুড়িয়ে দেয়া হবে আর্জেন্টিনাইন মহাতারকার পোস্টার। আলবিসেলেস্তের জার্সিতেও অগ্নিসংযোগ করা হবে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে জেরুজালেমে আর্জেন্টিনার সামনে ইসরায়েল। মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় স্থানীয় মানুষ। অথচ প্যালেস্টিনীয় বাধায় ফুটবলপ্রেমীরা বঞ্চিত হতে পারেন।

প্যালেস্টাইন ফুটবল প্রধান জিব্রিলকে বলতে শোনা গেছে, রাজনৈতিক দিক থেকে ফায়দা তুলতে চাইছে ইসরায়েল। ম্যাচের সঙ্গে রাজনীতি জুড়ে যাওয়াতেই আপত্তি প্যালেস্টাইনের। জানা গেছে, আর্জেন্টিনাকে থমকে দেয়ার জন্য সে দেশের ফুটবল সংস্থার প্রধান ক্লডিও তাপিয়াকে অনুরোধও জানিয়েছেন জিব্রিল রাজৌব।

জিব্রিল রাজৌবের আপত্তি হচ্ছে, আর্জেন্টিনাতেও এই ম্যাচের প্রচার করা হয়েছে। ম্যাচটাকে রাজনীতির মোড়কে প্রচার করা হচ্ছে। এখানেই আপত্তি তার। এই খেলাটি যাতে করে না হয়, সেজন্য লিওনেল মেসির ১০ নম্বর জার্সি পোড়ানোর হুমকি দেয়া হয়েছে।

এতকিছুর পরেও কি জেরুজালেমে আসবেন বর্তমান বিশ্বের অন্যতম ফুটবলার মেসি? এমন প্রশ্নই ফুটবলপ্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all