মেসি একাই শেষ করে দিবে ক্রোশিয়াকে-মাশরাফি (ভিডিও)

অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিজে একজন ক্রিকেটার হলেও ফুটবলকে তিনি অনেক পছন্দ করেন। তার প্রিয় দল মেসির আর্জেন্টিনা। মূলত ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনাকে সমর্থন করেন বাংলাদেশের টাইগার এই দলপতি। মাশরাফি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক করে আসছেন।

বৃহস্পতিবার (২১ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হবে।

এদিকে মেসির আর্জেন্টিনাকে শেষ ষোলোতে যেতে হলে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

ঠিক এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় মাশরাফি বিন মর্তুজার একটি ভিডিও। তাতে মাশরাফিকে বলতে শোনা যায়, কালকে (বৃহস্পতিবার) মেসি একাই শেষ করে দিবে ক্রোশিয়াকে। পাশ থেকে প্রশ্ন করা হয় কয়টা গোল? তখন মাশরাফিকে বলতে শোনা যায় মিনিমাম ২টা তো শিউর হ্যাট্রিকও করেতে পারে। পাশে থাকা অপর জন আবার প্রশ্ন করে এসিস করবে কয়টা জবাবে মাশরাফি বলে এসিস টেসিস বুঝি না ২টা গোল তো হবেই ৩টাও হতে পারে ক্রোশিয়া ফিনিস।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *