×

কুমিল্লা প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের প্রয়াত সাংসদ এডভোকেট আবদুল মতিন খসরুর আত্মার মাগফেরাত কামনায় বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭ ইউনিয়নের সকল মসজিদে দোয়া, মোনাজাত ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও তরুন আওয়ামীলীগ নেতা মাহতাব হোসেনের প্রতিষ্ঠিত সামাদ-মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন শুক্রবার বাদ জুমা এ আয়োজন করা হয়।

এছাড়াও বিভিন্ন এলাকার হাফেজিয়া মাদ্রাসা ও এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
মাহতাব হোসেন বলেন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া বাসীর গর্ব প্রিয় নেতা আবদুল মতিন খসরু ভাইকে হারিয়ে আজ আমরা শোকাহত, শুধু আমি একা নই, দুই উপজেলার প্রতিটি মানুষ আজ শোকাহত। প্রিয় অভিভাবককে আল্লাহ যেন জান্নাত নসিব করে এই কামনায় আমার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত সামাদ-মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি মসজিদে দোয়া ও কোরআন খতমের আয়োজন করেছি।
আপনারা জানেন ইতোমধ্যে আমি দুই উপজেলার ১৭ টি ইউনিয়নের কর্মহীন প্রায় ২০ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছি।

তিনি আরও বলেন, আমরা সামাদ মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছরই মানুষের জন্য কাজ করি। আগামী দিনগুলোতেও দুই উপজেলার মানুষের পাশে থেকে তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

দুইদিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবারও উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই...

Read out all

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে। বুধবার...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো...

Read out all

কুমিল্লায় ধানের চারা, টিন ও নগদ অর্থ দিয়ে বানভাসি মানুষের পাশে সেনাবাহিনী

  কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ধানের চারা, টিন ও নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন। এ...

Read out all

কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি।। পেশাদার সাংবাদিকদের সংগঠন কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের আয়োজনে পবিত্র ঈদ-উল আযহা পরবর্তী ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫...

Read out all