×

মাকছুদুর রহমান।।

প্রতি বছরের ন্যায় এবারও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তার উদ্যোগে  কলেজে  কর্মরত ৩৫ জন বেসরকারি কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে  আতপ চাল, তেল, সেমাই, চিনি ও গুঁড়ো দুধসহ বিভিন্ন খাদ্যদ্রব্য। বুধবার  (১২ জুন ) প্রশাসনিক ভবনের নিচতলায় ক্যাম্পাস বার্তা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে  কর্মচারীদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু জাফর খান। ক্যাম্পার বার্তার সম্পাদক আবু সুফিয়ান রাসেলের সভাপতিত্বে  ও নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউনুস মিঞা। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, সাম্য ও ভ্রাতৃত্বের মধ্যেই মানবতার কল্যাণ নিহিত। প্রতিবছর ঈদ আমাদের মধ্যে সেই বার্তাই নিয়ে আসে। তবে ধনী-গরিব সবাই যেন ঈদ উৎসবে শামিল হতে পারে, প্রতিটি সামর্থ্যবানকে সে বিষয়টি খেয়াল রাখতে হবে। ব্যতিক্রমী এই আয়োজনের জন্য তিনি ক্যাম্পাস বার্তা পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ক্যাম্পাস বার্তার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all