×

আনোয়ারুল ইসলাম ॥
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), কুমিল্লা ইউনিটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির পরপর দুই বারের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা আইন কলেজের সাবেক ভিপি ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মমিন ফেরদৌস।
সোমবার (৩ মে) দুপুরে বিদায়ী সভাপতি এডভোকেট সৈয়দ নুরুর রহমানের সভাপতি ও ব্লাস্ট কুমিল্লা ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট শামীমা আক্তার জাহানের পরিচালনায় নির্বাচনী সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট আবদুর মমিন ফেরদৌস সভাপতি নির্বাচিত হন।


উল্লেখ্য, ব্লাস্ট র্দীঘদিন যাবত আইনী সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আইনগত অধিকার সুরক্ষায় গ্রাম আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত প্রতিটি আদালতে বিনামূল্যে মামলা পরিচালনা করে আসছে। এছাড়া ব্লাস্ট সাধারণত পারিবারিক, ফৌজদারি, দেওয়ানীমামলা, ভূমির মালিকানা ও মৌলিক অধিকার নিয়ে আইনী পরামর্শ ও সহায়তা দিয়ে থাকে। এর পাশাপাশি ব্লাস্ট বিকল্প বিরোধ নিষ্পত্তি, জনস্বার্থে মামলা পরিচালনা, বৈষম্যমূলক আইনসমূহ সংশোধনের জন্য অধিপরামর্শ (এডভোকেসি) কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্লাস্ট মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

বালিনা মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ মাদানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে৷ মাদরাসার বিভিন্ন ফান্ড ও অনুদান থেকে...

Read out all

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড; ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাতব্বর হাজী নুরুল হককে পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে খুন করার অপরাধে ৬ জনকে মৃত্যুদণ্ড; সেই সাথে ৫০ হাজার...

Read out all

ব্রাহ্মনপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মনপাড়ায় চান্দলা ও মাধবপুরে পৃথক দুটি অভিযানে ১৪ কেজি গাঁজাসহ নারীসহ ২ মাদক কারবারি আটক করে পুলিশ। তারা হলেন নোয়াখালী বেগমগঞ্জ...

Read out all

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত প্রবেশের সময় বিজিবির হাতে ৩০ রোহিঙ্গা আটক

সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর  সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের  সময়   খাড়েরা বিজিবির হাবিলদার বজলু ইসলাম, ল্যান্স...

Read out all

এবার কুমিল্লায় অগ্নিকাণ্ড

মোহাম্মদ শরীফ, কুমিল্লা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগুনে পাঁচ দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থানা গেটের বিপরীতে...

Read out all