×

সৌরভ মাহমুদ হারুন :
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া বাজারে বুধবার রাত ৮টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লক্ষ টাকা দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টায় শশীদল ইউনিয়নের বাগড়া বাজারে রবিউলের হোন্ডার গেরেজের পাশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে মুর্হুতের মধ্যে হোন্ডার গেরেজসহ পাশের মাজহারুল ইসলামের ষ্টেশনারী ও পার্টসের দোকান, মোঃ টিপুর ফার্নিচারের বড় দোকান এবং নিখিল চন্দ্র সূত্রধরের অপর ফার্নিচারের দোকানে আগুন লেগে যায়।

আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী মাজহারুল ইসলাম আগুনে ঝলসে আহত হয়। ঘন্টাব্যাপী আগুনের লেলিহান শিখায় চারটি দোকানের সকল মালামালসহ ঘরগুলো পুড়ে যায়। খবর পেয়ে কসবা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং কুমিল্লা ফায়ার সার্ভিসের অপর একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সরকারী অনুদান দেবার আশ^াস প্রদান করেন। এসময় শশীদল ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাষ্টার, শশীদল ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারী সাদেক আহাম্মদসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all