বিয়ের আগে জীবনসঙ্গীকে যে প্রশ্নগুলো করবেন

অনলাইন ডেস্ক:
অবিবাহিত নারী ও পুরুষদের বিয়ে নিয়ে কতই না কৌতূহল। জীবনসঙ্গী কেমন হবে,তার মনের কথা বুঝবে কি না বা সারাজীবন এক ছাদের নিচে পার করতে পারবে কি না। বিয়ের আগে এসব প্রশ্নের শেষ নেই। তবে একে অপরের পছন্দ-অপছন্দ সব কিছু আগে জানা থাকলে কিন্তু বিয়ে-পরবর্তী জটিলতা অনেকটাই মুক্ত থাকা যায়। তার জন্য সঙ্গীর সঙ্গে আগাম কিছু আলোচনা করা জরুরি।

আসুন জেনে বিয়ের আগে সঙ্গীকে যে প্রশ্নগুলো অবশ্যই করবেন

আর্থিক সচ্ছলতা

পার্টনারের আর্থিক সচ্ছলতার দিকে খেয়াল থাকা উচিত প্রত্যেকের। তিনি কত মাইনে পান? বা তার কোনও বড় ব্যাংকঋণ রয়েছে কি না? এসব জানতে ভুলবেন না।

আলোচনা হবে খোলামেলা

বিয়ের অন্যতম বিষয় হচ্ছে যৌনজীবন। এটি সংসারজীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই সঙ্গীর সঙ্গে এ বিষয়ে খোলাখুলি আলোচনা করে নিন। তবে এক্ষেত্রে লজ্জা ও সংকোচ হতে পারে। তবে সংকোচ না রেখে খোলামেলা আলোচনা করা ভলো।

সন্তান

তিনি কি সন্তান ভালোবাসেন? ভীষণ রেগে গেলে নিজের আবেগ নিয়ন্ত্রণে আনেন? বা সম্পর্কের অবনতি হলে বা কোনও রকম ভুলবোঝাবুঝি হলে সেই সমস্যার সমাধান করবেন? সবচেয়ে বড় কথা, শুধু নিজে খুশি থাকা নয়, সম্পর্ক ঠিক রাখতে একে অপরকে খুশি রাখাটাও অনেক বেশি জরুরি।

অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলা

জীবনে ওঠাপড়া থাকবেই। তা মোকাবিলা করার ক্ষমতা প্রতিটা মানুষের আলাদা। কেউ খুব সাবলীলভাবে মোকাবিলা করে ঘুরে দাঁড়ান, তো কেউ জীবন থেকেই হার মেনে নেন। সঙ্গী প্রশ্ন করুন, তেমন পরিস্থিতির মোকাবিলা ঠিক করবেন তিনি?

পরিবারিক দায়বদ্ধতা

আপনার সঙ্গীর মনের বাসনা কি? পরিবারের উপর দায়বদ্ধতা যদি মুক্তি দেয়া হয়, তাহলে তিনি বর্তমান চাকরি ছেড়ে অন্য কী পেশা বেছে নেবেন? এগুলো জেনে নিন এবং নিজের সুপ্ত ইচ্ছার কথাও তাকে জানান। দুজনের এই সুপ্ত ইচ্ছা পাশাপাশি রেখে ভবিষ্যতে ইচ্ছাপূরণের সুযোগ যাতে আপনারা মানিয়ে নিতে পারেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *