বিবেক সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি ; বিবেক হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা টিপুর

আবু সুফিয়ান রাসেল।।
আর্ত মানবতার সেবায় প্রতিষ্ঠিত মানবিক সংগঠন
বিবেক এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) কুমিল্লা নগরীর ফান টাউন মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও মাদ্রসার ছাত্রদের সাথে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী নেতা আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খান, অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এডভোকেট শহিদুল হক স্বপন, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু, দৈনিক বাংলার আলোড়ন সম্পাদক মো. রফিকুল ইসলাম, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ ও কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের। একাত্তর টিভি কুমিল্লা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুকের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন বিবেক চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিবেক এমন একটি সময় আত্মপ্রকাশ করেছে, যখন সন্তান মা বাবাকে রেখে দূরে চলে গেছে। করোনায় মৃতদের লাশ দাপনে স্বজনরা পাশে ছিলো না। সেবা করার জন্য মানুষের পাশে মানুষ ছিলো না।

সভাপতির বক্তব্যে বিবেক চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু বলেন, আর্ত মানবতার সেবায় বিবেকের জন্ম। বিবেক নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছি, এতিমখানা করেছি। আমার স্বপ্ন বিবেক হাসপাতাল তৈরি করা। আমার বড় মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে, সে ডাক্তার হয়ে এ হাসপাতাল পরিচালনা করবে। কুমিল্লার মানুষের ভালো মন্দের সহযাত্রী হতে চাই আমরা। যে কোন প্রয়োজনে বিবেককে পাশে পাবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *