বিদেশ থেকে দেশেই এসেই আত্মহত্যা করলেন কুমিল্লার রফিকুল

( জাগো কুমিল্লা,কম)
কুমিল্লায় মো. রফিকুল ইসলাম (৫৫) নামের এক সৌদি প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মণিপুর গ্রামের মো. খিজির মিয়ার ছেলে। বুধবার সকালে নিহতের বাড়ির পাশের কড়ইগাছ থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী পপি বেগম জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পেট ব্যথার ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হন তার স্বামী। এরপর এক ঘণ্টা পার হলেও ফিরে না আসায় বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন তিনি। পরে এক পর্যায়ে বাড়ির পাশের কড়ই গাছে তার লাশ ঝুলতে দেখা যায়।

হোমনা থানার ওসি রসুল আহমদ নিজামী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। জানা গেছে, দীর্ঘ দিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে আসেন রফিকুল ইসলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *