×

অনলাইন ডেস্ক:

কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম জিয়ার সুচিকিৎসা ও তাঁর মুক্তির দাবীতে আগামী ২১ জুন ঢাকাসহ সারাদেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশেরর ডাক দিয়েছে বিএনপি।

সিটি নির্বাচনের কারণে শুধুমাত্র গাজীপুর জেলা বাদ থাকবে।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বেগম জিয়াকে শুধু কারাগারে রাখাই নয়, তাঁর ওপর চলছে অমানবিক নিষ্ঠুর আচরণ মন্তব্য করে রিজভী বলেন, বেগম জিয়ার চিকিৎসা যেন না হয় সেজন্য সরকার নানা ফন্দি করছেন। তাকে ধুঁকে ধুঁকে নিঃশেষ করাই সরকারের সুদূর প্রসারী উদ্দেশ্য। যাতে বেগম জিয়ার সুচিকিৎসা না হয় সেজন্য সরকারের মন্ত্রীরা নানা বিভান্তি ছড়াচ্ছে। সুচিকৎসা না করার পেছনে সরকারের দূরাভিসন্ধি ষড়যন্ত্র রয়েছে।

সরকার বেগম জিয়াকে হাতের মুঠোয় রাখার জন্যই তাঁর পছন্দনুযায়ি হাসপাতালে চিকিৎসার সুযোগ দিচ্ছেনা অভিযোগ করে তিনি বলেন, যা দূরভিসন্ধি মূলক। বেগম জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতির দিকে ঠেলে দিতেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছেনা।

৩ সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনকে সামনে রেখে আগামীকাল ২০ জুন এই তিন সিটি নির্বাচনের জন্য বিএনপি মেয়রপদ প্রার্থীরা মনোনয়ন পত্র উত্তোলন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং আগামী ২১ জুন সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়ন জমা নেয়া হবে কেন্দ্রীয় কার্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all

ছাত্র আন্দোলনে ১৫৮১ জন নিহত হয়েছেন- স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিষয়ক উপ-কমিটি। সর্বশেষ তথ্যমতে সারা দেশে মোট ১৫৮১ জন...

Read out all

সোনার দামে রেকর্ড; ভরি এখন ১ লাখ ২৯ হাজার ৯০২ টাকা

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৫৮১ টাকা বাড়িয়ে নতুন মূল্য...

Read out all