নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে।
রবিবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ছোটরায় মালেখা মমতাজ স্কুল গেইটের বিপরীতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কাটেন বিউটি সিগনেচার বাই নুপুর এবং বিএস বিএন যুব মহিলা সংগঠনের নির্বাহী পরিচালক বিশিষ্ট মেকআপ আর্টিস্ট, ট্রেইনার ও নারী উদ্যোক্তা সালমা ইসলাম নুপুর।
নতুন এই মেকওভার স্টুডিওটির স্বত্বাধিকারী উদীয়মান মেকআপ আর্টিস্ট এবং নারী উদ্যোক্তা ফারহানা আক্তার সুমা।
আরও উপস্থিত ছিলেন পার্লার ওনার নারী উদ্যোক্তা মুনিয়া, তানিয়া পার্লার ওনার, তাসলিমা পার্লার ওনার এবং উদ্যোক্তা এডভোকেট স্বর্ণাসহ অন্যান্য নারী উদ্যোক্তারা।

উদ্বোধনকালে সালমা ইসলাম নুপুর বলেন, “নারীদের স্বাবলম্বী হওয়ার পথে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, উন্নত মানের সেবা প্রদানের মাধ্যমে ‘মুনতাহা মেকওভারস’ খুব দ্রুত গ্রাহকদের আস্থা অর্জন করবে।”

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফারহানা আক্তার সুমা জানান, আধুনিক ও মানসম্মত মেকআপ সার্ভিসের পাশাপাশি এখানে নারীদের জন্য কর্মসংস্থান ও বিশেষ সেবা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

