×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লায় বাড়ির ছাদে খেলতে গিয়ে খুটির তারে জড়িয়ে ১৩ বছরের কিশোরী ফারিয়া আক্তারের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বরুড়া উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের শরাপতি গ্রামে এ ঘটনা । নিহত ফারিয়া ১ নং আগানগর ইউনিয়নের জগদাসার গ্রামের ওমর ফারুকের মেয়ে। এ ঘটনায় নাসরিন (১৪) নামে আরেকজন গুরুতর আহত হয়েছে। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত দশটায় বিষয়টি নিশ্চিত করেছে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার।

জানা যায়, নিহত ফারিয়া খালা বাসায় বেড়াতে এসেছিল । বিকালে খালাতো বোন নাসরিনকে সাথে নিয়ে ছাদে খেলতে যায় । এ সময় অসাবধানতা বশত ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ খুটির তারে জড়িয়ে দুইজনে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার ফারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন । আহত নাসরিনের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ফয়সাল জানান, পল্লীবিদ্যুৎতের নিকট এই ঝুঁকিপূর্ণ লাইন সরানোর জন্য আবেদন করেছি। গত দুই বছর চেষ্টা করে কোন লাভ হয়নি। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছে।

বরুড়া পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ জালাল উদ্দিন বলেন, ভবনটি একতলা থেকে দোতলা করার পর লাইটি ঝুঁকিপূর্ণ হয়। কবে আবেদন করেছে তাৎক্ষণিক ভাবে বলতে পারছি না। আবেদন করার পর টাকা জমা দিলে দ্রুত সময়ের মধ্যে আমারা এসব ঝুঁকিপূর্ণ লাইন সরিয়ে দেই । দুই বছর ধরে চেষ্টা করেছে এই অভিযোগটি সত্য নয় ।

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার বলেন, ঘটনাটি আগানগর ইউনিয়নের শরাপতি গ্রামে , তবে নিহত মেয়েটির বাড়ি জগদাসার গ্রামে। শুনেছি মেয়েটির দাফন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লার সীমান্ত এলাকায় ডোবা থেকে মিলছে একের পর এক অস্ত্র !

নিজস্ব প্রতিবেদক:সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বের সকাল পুকুরটি থেকে ১০টায় পর্যন্ত কয়েকটি পিস্তল-বন্দুক এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। কুমিল্লার...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

দুই বছর পর কুমিল্লা স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লিগের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর পর কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবারও শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। রবিবার মান্যবর জেলা প্রশাসক মো. রেজা...

Read out all

বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১...

Read out all

দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধ; ৪ নেতাকে বহিষ্কার করল বিএনপি

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ঘিরে সহিংসতা ও অবরোধের ঘটনায় চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর)...

Read out all