×

আবদুল্লাহ আল মারুফ:


কুমিল্লায় মাছের ঘেরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় একজনের লাশ ও রাত ১০টার দিকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। জেলার বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আরিফপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে মো. ইসমাইল (৪) এবং বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা গ্রামের শাহ আলমের মেয়ে রোজা (৬)। নিহতরা সম্পর্কে ফুফাতো এবং মামাতো ভাইবোন। রোজা ইসমাইলের মামাতো বোন। সে ইসমাইলদের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার আগে শিউলি মেয়ে রোজাকে নিয়ে বাবার বাড়িতে আসে। এরপর ইসমাইল ও রোজা খেলাধুলা শেষে আধাঘন্টা পর বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে যায়। পরে তাদের না দেখে স্বজনরা প্রায় দুই ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে বাড়ির পাশে একটি মাছের ঘেরের পাশে তাদের জামাকাপড় দেখতে পায়। তারা মাছের ঘেরে পড়ে গেছে এমন ধারণা করে স্থানীয়রা পানিতে নেমে যায়। কিছুক্ষণ পর পানিতেই প্রথমে ছেলে শিশু ইসমাইলের লাশ ভাসমান অবস্থায় পান। পরে মেয়ে শিশু রোজাকে খুঁজতে জাল মেরে অন্তত আড়াই ঘন্টা পর রোজার লাশ খুঁজে পাওয়া যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার রাতে জানিয়েছেন, দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। জানতে পেরেছি তারা পানিতে ডুবে মারা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা পেলেন ৬শতাধিক মানুষ

হাসিবুল ইসলাম সজিব।। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ, ঈদের খুশিকে সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করতে বরুরা আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all