×

অনলাইন ডেস্ক:

সম্প্রতি ফেসবুকে অনেকগুলো গানের ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে সর্বশেষ সেনসেশন টুম্পা খানের ‘অপরাধী’। শুধুমাত্র গিটারের সুরে গাওয়া গানটির ভিডিও ফেসবুকে দেখা হয়েছে ৮ লাখের বেশিবার।

২৬ মে প্রকাশ হওয়ার পর গানটি চব্বিশ ঘণ্টায় দেখা হয় ২ লাখের বেশিবার। কয়েকদিনের ব্যবধানে তা তিন গুণ ছড়িয়েছে। একই গানের দুটি পোস্ট লাইক পেয়েছে ২৮ হাজারের বেশি। মন্তব্য এসেছে হাজারখানেক। শেয়ার হয়েছে কয়েক হাজারবার।

মজার বিষয় হলো, ‘অপরাধী’ টুম্পার মৌলিক গান নয়। দুই-একটা শব্দ বদলে অন্যের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানের কথাগুলো এমন— ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে। আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার অনুভুতির সাথে খেলার অধিকার দিল কে? পোলা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাইরে!’

বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রির নতুন ঝড় আরমান আলিফের গান ‘অপরাধী’। এই গানটিকেই কাভার করেছেন টুম্পা। আর মূল গানের মতোই পেয়েছেন অভাবনীয় সাড়া।

আরমান আলিফের গানটি এক মাস আগে প্রকাশ হয় ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে। ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে সাড়ে ৩ কোটিবারের মতো। যা বাংলাদেশের অডিও ইন্ডাস্ট্রিতে রেকর্ড। এমনকি প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গান ওঠে এসেছে ইউটিউবের গ্লোবাল র‌্যাঙ্কিং-এ। গানটি এই মুহূর্তে ইউটিউবের এ তালিকায় ১০০টি গানের মধ্যে ৮০তম স্থানে রয়েছে।

আর একই সময়ে ফেসবুকে একই গান দিয়ে ঝড় তুললেন টুম্পা। বোঝা গেল আরমান আলিফের গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা দখল করেছে কতটা।

গানটি দেখতে এখানে ক্লিক করুন: 

https://www.facebook.com/tumpalovesguiter/videos/1549875768474334/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে...

Read out all

ইউটিউবার রাফসানকে ১৬ লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন কোমল পানীয় ‘ব্লু’ বাজারজাত করায় ইউটিউবার ইফতেখার রাফসান ওরফে রাফসান দ্য ছোট ভাইকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।...

Read out all

“প্রবীর মিত্রের ইসলাম ধর্ম গ্রহণের এই খবরটি সত্যি নয়”

অনলাইন ডেস্ক: অভিনেতা প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই গুঞ্জনটি ছড়িয়ে গেছে সামাজিক মাধ্যমে। এরইমধ্যে অনেকেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে অভিনেতার...

Read out all

আবারও বিয়ে করলেন নায়িকা পূর্ণিমা

বিনোদন ডেস্ক:ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। পাত্র আধফাকুর রহমান রবিন। দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে তিনি বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব...

Read out all

কনসার্টে গান গাইলেন নায়িকা বুবলী!

অনলাইন ডেস্ক: বুবলী ছিলেন সংবাদ পাঠিকা, এখন পুরোদস্তুর নায়িকা। বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবেই ঢালিউডে তার বিচরণ। সেই বুবলী কিনা গান...

Read out all

কনসার্টে গান গাইলেন নায়িকা বুবলী!

অনলাইন ডেস্ক: বুবলী ছিলেন সংবাদ পাঠিকা, এখন পুরোদস্তুর নায়িকা। বড় পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবেই ঢালিউডে তার বিচরণ। সেই বুবলী কিনা গান...

Read out all