×

প্রেস বিজ্ঞপ্তি:
কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার গ্রুপ সমর্থিত নেতাকর্মীদের বাধাঁর মুখে কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনীপাড়া আব্দুর জব্বার কিন্ডার গার্টেন স্কুল ও থানা আ’লীগ নেতা শামীমের বাড়িতে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল করতে পারেনি কুমিল্লা আ’লীগের প্রবীণ রাজনীতিবিদ জেলা আ’লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজল খানের সংগঠন আফজল খান ফাউন্ডেশন। এ বিষয়টি নিশ্চিত করেছেন আফজল খানের বড় ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান।

সোমবার (৪ জুন) সদরের জগন্নাথপুর ইউনিয়নে আফজল খান ফাউন্ডেশনের ইফতার মাহফিল হওয়ার কথা।
এ বিষয়ে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান জানান, এ নিয়ে আমাদের পূর্ব নির্ধারিত চারটি ইফতার মাহফিল পন্ড করে দিল এমপি বাহারের লোকজন। আজ সদরের জগন্নাথপুর ইউনিয়নের ঝাকুনীপাড়া আব্দুর জব্বার কিন্ডার গার্টেন স্কুলে পূর্ব নির্ধারিত ইফতার মাহফিল ছিল্ । এমপি বাহারের স্থানীয় সন্ত্রাসী বাহিনী সেখানে ইফতার মাহফিল আয়োজনে বাঁধা দেওয়ায় পরে থানা আওয়ামীলীগ নেতা শামীমের বাসায় আমরা ইফতার মাহফিলের আয়োজন করি।

বিকেলে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনের নেতৃত্বে আব্দুর কাদের, বিপ্লব, তাজু মেম্বার, রবু, মেম্বার তোফায়েলসহ শতাধিক সন্ত্রাসী বাহিনী শামিমের বাসায় গিয়ে হুমকি প্রদান করে সেখানেও ইফতার মাহফিল আয়োজনে বাঁধা দেয়। প্রশাসনও আমাদের সাহায্য করছে না । তাই আমাদের স্থানীয় নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে ইফতার মাহফিল করা সম্ভব হয়নি। ইফতার মাহফিলগুলো করার পিছনে মূল উদ্দেশ্য ছিল,সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো জনগণের কাছে পৌছে দেওয়া। আগামীতে দেশের উন্নয়নের স্বার্থে আবার নৌকা প্রতীকে ভোট চেয়ে মানুষের কাছে আবেদন করা। কিন্তু সরকার দলীয় সদরের এমপির গ্রুপ তা বার বার পন্ড করে দিচ্ছে।

এ বিষয়ে আফজল খানের মেয়ে মহানগর আ’লীগের সহ-সভাপতি আনজুম সুলতানা সীমা জানান, এ বিষয়ে আমরা প্রশাসনের সাহায্য চেয়েছি। কিন্তু কোন ফল আসেনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা করি এ বিষয়গুলোতে নজর দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all