×

( জাগো কুমিল্লা.কম)
ত্রিপল নাইনে ফোন দেন এলাকার এক ব্যক্তি। ওই ফোনের জেরেই স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে ইউপি চেয়ারম্যানকে। আজ মঙ্গলবার দুপুরে প্রবাসীর স্ত্রীসহ চেয়ারম্যানকে জেলহাজতে প্রেরণ করেছেন পুলিশ।

আটক চেয়ারম্যানের নাম আব্দুল লতিফ। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পরপর দুই বারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের প্রবাসী সবুজ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে যান চেয়ারম্যান লতিফ। প্রথমত কয়েক মাস তারা গোপনে মেলামেশা করলেও সম্প্রতি দিনের বেলায় একে-অপরের বাড়িতে আসা-যাওয়া করলে এলাকার লোকজনের নজরে আসেন তারা। আজ মঙ্গলবার সকাল ৮টায় প্রাবাসীর স্ত্রী ও চেয়ারম্যান লতিফ বাড়ির একটি কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হলে স্থানীয় লোকজন বাড়ির চারপাশ ঘিরে রেখে ত্রিপল নাইনে ফোন দিলে তার কিছু সময় পর স্থানীয় থানা পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

চেয়ারম্যান লতিফের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে জানা যায়, তার স্ত্রী ও সন্তান চট্টগ্রাম জেলা শহরে বাস করেন। সেই সুবাদে চেয়ারম্যান লতিফ বাড়িতে একাই থাকেন।

পুলিশের গাড়িতে তোলার সময় চেয়ারম্যান লতিফের কাছে এই বিষয়টি জানতে চাইলে তিনি কালের কণ্ঠকে বলেন, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের প্রতিনিধিত্ব করেন বর্তমান এমপি আরেকটি গ্রুপের প্রধান কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। আমি জাহাঙ্গীর আলম সরকারের গ্রুপ করাতে আমাকে যড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়মী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন বলেন, চেয়ারম্যান লতিফ রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পরপর দুই বার নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি। আওয়ামী লীগের দুই গ্রুপের রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন চেয়ারম্যান লতিফ।

এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একে এম মনজুর আলম বলেন, ‘ত্রিপল নাইন থেকে আমরা একটি ফোন পাই চেয়ারম্যান লতিফ এক নারীকে নিয়ে তার এলাকায় একটি কক্ষে আছেন এবং এলাকাবাসী তাকে ঘিরে রেখেছেন। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই অনেক লোকজনের সমাগম। চেয়ারম্যান যে নারীকে নিয়ে আপত্তিকর অবস্থায় ছিলেন তাকে সে স্ত্রী পরিচয় দেন। কিন্তু তার স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি চেয়ারম্যান। প্রবাসীর স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার কাগজও দেখাতে পারেনি। তাই তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে আটক করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছি।( প্রথম ছবি : ফাইল ফটো)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all