×

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তরুণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহ এবার পেয়েছেন পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০-২১। রোববার দুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে এক ভার্চুয়াল সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির উপস্থিতিতে এমদাদ উল্যাহসহ প্রিন্ট, অনলাইন ও ইলেট্রনিক্স মিডিয়ার বিজয়ী ১১ সাংবাদিকের নাম ঘোষণা করা হয়।

একই সঙ্গে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা দেওয়া সেরা প্রতিষ্ঠান ও কর্মীদের পুরস্কার দেওয়া হয়। পরপর জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে একাধিক মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করায় সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ইউএনএফপিএ বাংলাদেশের অফিসার ইনচার্জ ইআইকো নারিতা, পরিবার কল্যাণ অধিদফতরের ডিজি শাহান আরা বানুসহ অন্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, সাংবাদিক মোঃ এমদাদ উল্লাহ এর আগে চলতি বছরের ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

চৌদ্দগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

অনলাইন ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে বেপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন(৪৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের বাঙ্গালমুড়ী গ্রামের মৃত...

Read out all

কুমিল্লায় দুই কাভার্ডভ্যানের মাঝে চাপা পড়ে আপন দুই নিহত

মাহফুজ নান্টু, কুমিল্লা কুমিল্লায় বিকল কাভার্ডভ্যানের পেছনে অন্য আরেকটি কাভার্ডভ্যানের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম...

Read out all

কুমিল্লায় মাটি কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের !

অনলাইন ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে আনোয়ারুল হক (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের...

Read out all

সকালেই কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা; রিলাক্স বাস উল্টো নিহত ৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর...

Read out all

কুমিল্লায় মৃত্যুদণ্ড রায় শুনে পালানোর সময় দুই আসামি গ্রেফতার

মারুফ আবদুল্লাহ:মৃত্যুদণ্ড সাজা শুনে পালানোর সময় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১২ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা...

Read out all