×

( জাগো কুমিল্লা.কম)
মুমুর্ষ রোগী ও বয়োবৃদ্ধ মানুষসহ দক্ষিণ কুমিল্লার কয়েক লাখ মানুষের দূর্ভোগ লাঘবের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফ.সি.এ লোটাস কামালের নির্দেশে সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার রবিবার কুমিল্লা জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভায় পদুয়ার বাজার বিশ্বরোড মহাসড়কে সিএনজি অটো রিক্সা ক্রসিংয়ের প্রস্তাব জানিয়েছেন।

গোলাম সারওয়ারের প্রস্তাবের প্রেক্ষিতে পদুয়ার বাজার মহাসড়কে সিএনজি ও অটো রিক্সা ক্রসিং করার বিষয়ে সরেজমিন যাচাই করে প্রস্তাব সহ প্রতিবেদন দাখিল করার জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট আহবায়ক,অতিঃ হাইওয়ে পুলিশ সুপার,সওজ নির্বাহী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এলজিইডি,সদর দঃ উপজেলা ভাইস চেয়ারম্যানকে সদস্য ও সদর দঃ উপজেলা নির্বাহী অফিসার কে সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়াও সদর দঃ উপজেলার বিভিন্ন খাল দিয়ে ইপিজেড ও সিটি কর্পোরেশনের দূষিত পানি প্রবাহিত বন্ধ করারও প্রস্তাব জানান গোলাম সারওয়ার। প্রস্তাবের প্রেক্ষিতে সরেজমিন যাচাই করে প্রস্তাব সহ প্রতিবেদন দাখিল করার জন্য পৃথক একটি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all

কৃষি কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর হামলার ঘটনায় কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা...

Read out all