নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় দাবি করলেন নেইমার

অনলাইন ডেস্ক:
শিরোনাম দেখে ভড়কে যাবেন না। নিজেকে স্বঘোষিত সেরা দাবী করে বসেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে পৃথিবীর সেরা ফুটবলার তিনিই, কেননা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো এই গ্রহের বাইরের ফুটবলার। এমনটাই মনে করেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার।

বর্তমান বিশ্বে তর্কাতীত ভাবেই সেরা দুই ফুটবলারের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। এই দুজনের মাঝে কে সেরা তা নিয়ে আলোচনার টেবিলে ঝড় তোলাই যায়। কিন্তু এই ঝড়ে অংশ নিতে নারাজ নেইমার। তার মতে মেসি এবং রোনালদো উভয়েই ভীনগ্রহের ফুটবল খেলে থাকেন।

সম্প্রতি সংবাদ মাধ্যমে নেইমার বলেন, ‘যথাযথ সম্মান রেখেই বলছি, এখন আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। কেননা তারা (রোনালদো ও মেসি) অন্য গ্রহের ফুটবলার।’

তবে নিজেকে সেরা বললেও সেরা হওয়ার কোন আগ্রহ নেই নেইমারের। এর চেয়ে নিজ দেশের হয় সর্বোচ্চ সাফল্য লাভের প্রতিই সব মনোযোগ তার। তিনি বলেন, ‘আমি বিশ্বের সেরা খেলোয়াড় হতে চাই না। আমি শুধু বিশ্বকাপ জিততে চাই। বিশ্বকাপ জিতলে আমি, আমার পরিবার এবং আমার দেশ অনেক বেশি খুশি হবে।’

ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে রোববার। ‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবেন নেইমাররা। পরে ২২ জুন কোস্টারিকা এবং ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *