ধর্মসাগর পশ্চিম পাড়ে প্রাইভেটকারের ধাক্কায় রিকশা যাত্রী নিহত

মাহফুজ নান্টু, কুমিল্লা

কুমিল্লা নগরীতে প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম রিপন পাল (৪২)। সে কুমিল্লা ক্যাবল নেটওয়ার্ক এর ম্যানেজার।

সোমবার বিকেল ৫ টায় কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড় সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর।

পুলিশের ওই কর্মকর্তা জানান,

বিকেল ৫ টায় রিপন ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে পুলিশ সুপার কার্যালয়মূখী যাচ্ছিলেন। পেছন থেকে একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে রিপন। মাথায় প্রচন্ড আঘাত পায়। প্রচুর রক্তক্ষরণে রিপনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালককে আটক করা হয়েছে। এ বিষয়ের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *