দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড! কুমিল্লায় কিশাের গ্যাংয়ের ৭ সদস্য আটক


জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় র‌্যাব অভিযানে কিশাের গ্যাং এর সক্রিয় সাত সদস্য আটক করা হয়েছে। এসময় ২টি রামদা,
২টি সুইচ গিয়ার চাকু, ২টি চোরা, ১টি খেলনা পিস্তল এবং স্টিলের তৈরী লাঠি জব্দ করা হয়।

মঙ্গলবার ( ১৪ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদরের  দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা  র‌্যাব ১১  এর সিপিসি ২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান,  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সকলেই কিশাের গ্যাং এর সক্রিয় সদস্য। দেশীয় অস্ত্র এবং খেলনা পিস্তল দিয়ে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *