×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা সিটির সংরক্ষিত নারী কাউন্সিলর নাদিয়া নাছরিন নিজ কার্যালয়ে ১০০ জনের শরীরে মডার্নার টিকা পুশ করার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। কাউন্সিলর নাদিয়া দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করলেও ছাড় দিতে নারাজ জেলা স্বাস্থ্য বিভাগ। তদন্ত রিপোর্টের পর প্রয়োজনী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১৩) রাতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন। তিনি বলেন ২৪ ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া নির্দেশনা দেয়া হয়েছে।

তদন্ত কমিটিতে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক ডাঃ হাসান মাহমুদ ইকবালকে প্রধান করা হয়। বাকি দুই সদস্য হলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেডিকেল অফিসার চন্দনা দেবনাথ ও ইপিআই সুপারিনটেনড্যান্ট আবু তাহের মজুমদার।

অভিযুক্ত কুসিকের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিল নাদিয়া নাছরিন জানান, আমি এই ঘটনার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করছি। আমি যেহেতু আগে স্বাস্থ্যকর্মী ছিলাম তাই জনগণের স্বার্থে  এই কাজ করেছি। আর যারা রেজিস্টেশন তাদের টিকা পুশ করেছি। এমন না যে টিকা গুলো আমার পরিবারের সদস্যের দিয়েছি। এ ঘটনাটি আমার জীবনের বড় একটি ভুল। আমি বুঝতে পারিনি বিষয়টি এত দূর যাবে।

উল্লেখ্য গত ৯ আগস্ট  নগরীর গাংচর এলাকায় হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা টিকাকেন্দ্রে গণটিকা দেওয়া নিয়ে ঝামেলা হয়। অবশিষ্ট টিকা সরকারি নির্দেশনা অমান্য করো  তার কার্যালয়ে নিয়ে আসেন।

এই সময় কাউন্সিলরের নিজ কার্যলয়ে ১০০ মানুষের শরীরে টিকা পুশ করেন। এ ঘটনায় একটি ছবি ভাইরাল হলে কুমিল্লা জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয়। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসে। মন্ত্রণালয়ের নির্দেশে জেলা স্বাস্থ্য বিভাগ তদন্ত কমিটি গঠন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all