×

অনলাইন ডেস্ক:
মাশরাফি ক্রিকেটের বাইরেও ব্যক্তিত্ব দিয়ে নিজেকে নিয়ে গেছেন এক অন্য স্তরে। যুব সমাজের সেরা আইকনই বলা হয় তাকে। নড়াইল এক্সপ্রেসখ্যাত ডান-হাতি এই পেসার বল হাতে আগুন ঝরান। মাঝে মধ্যে পুরোদস্তুর ব্যাটসম্যান বনে যান। ক্রিকেট খেলার বাইরে মাশরাফি ভালো একজন মোটিভেটরও বটে, পরিবার অন্তঃপ্রাণ। প্রতিবারের মত এবারও ঈদ পালন করতে নড়াইল চলে গেছে মাশরাফি।

ঈদের পরদিন এসএসসি ‘৯৯ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে শোভাযাত্রায় যোগ দেন মাশরাফি। শোভাযাত্রা অংশ নিয়ে ঢোল বাজিয়ে মাতিয়ে তুললেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির ঢোল বাজানো তাক লাগিয়ে দিয়েছে সাধারণ মানুষকে।

মাশরাফির শিক্ষাপ্রতিষ্ঠান নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ ছয়টি বিদ্যালয়ের এসএসসি ‘৯৯ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে সাতটার দিকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মাশরাফিও এসএসসি ‘৯৯ ব্যাচের ছাত্র। তার নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের পুরাতন টার্মিনালসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

ঘোড়ার গাড়ির বহর শোভাযাত্রার সৌন্দর্য্য বাড়িয়ে দেয়। সঙ্গে ঢাক-ঢোলের বাদ্যের তালে অংশগ্রহণকারীরা নিজেদের ফিরিয়ে নিয়ে যান স্কুলজীবনে। আর এই ঢোল বাজানোর নেতৃত্বও সামনে থেকে দেন মাশরাফি। নিজে ঢোল কাঁধে ঝুলিয়ে বাজাতে শুরু করেন। তার বাদ্যের তালে বন্ধুরা নেচে-গেয়ে একাকার হয়ে যায়। মাশরাফির ঢাক বাজানোর দৃশ্য পথচারী ও আশপাশের লোকজনকেও মুগ্ধ করে তোলে।

দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে, এসএসসি ’৯৯ ব্যাচের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময়, আলোচনা সভা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all