×

(অমিত মজুমদার, কুমিল্লা)

কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান টানা তিন ঘণ্টা দশম শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান ক্লাস নিয়েছেন। শনিবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত কুমিল্লা নগরীর নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের ভূমিকায় ছিলেন তিনি।


দশম শ্রেণির শিক্ষার্থী রুদাভা বলে, ডিসি স্যার প্রথমে ক্লাসে এসে আমাদের খোঁজখবর নেন। মাইক ও মার্কার পেন হাতে নিয়ে বোর্ডে ছবি এঁকে গল্পের মত করে জীববিজ্ঞান পড়ান। তিন ঘণ্টা চোখের পলকে চলে গেল। এছাড়া পড়াশোনার কৌশল শিখিয়ে দিলেন। ডিসি স্যার আমাদের বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছেন, আমরা মুগ্ধ।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেছি। বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছি।

তিনি বলেন, ফয়জুন্নেছা স্কুলের শিক্ষার্থীরা অনেক মেধাবী। ক্লাস করতে করতে কখন তিন ঘণ্টা চলে গেছে বুঝতে পারিনি।  গতনুগতিক সিস্টেম থেকে বের হয়ে সহজভাবে একটি বিষয়কে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেছি। যখন ক্লাস করেছি তিন ঘণ্টা একটি কল ধরেনি। আমার কাছে তখন শিক্ষার্থীরাই বেশি গুরুত্ব ছিল। আমি সুযোগ পেলেই স্কুলে ক্লাস করাতে চলে যাই। আগামী শনিবার জিলা স্কুলে ক্লাস করাব।

জেলা প্রশাসক বলেন, শিক্ষকরা একটু আন্তরিক হলে একটি ক্লাসকে প্রাণবন্ত করে তোলা যায়। শুধু পড়ালে হবে না তাদের স্বপ্ন দেখাতে হবে।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার বলেন, জেলা প্রশাসক স্যার শিক্ষার্থীদের অন্যরকম একটা দিন উপহার দিয়ে গেলেন। সম্পূর্ণ অনাড়ম্বর পরিবেশে দশম শ্রেণির ছাত্রীদের জীববিজ্ঞান ক্লাস নিলেন। শুধু তাই নয়, শিক্ষার্থীদের আকাশ ছোঁয়ার স্বপ্নও দেখালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all