×

মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লা জেলার বরুড়ার ঝলম ইউনিয়ন অাওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত। গত ৯ ডিসেম্বর বরুড়া উপজেলা অাওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ অাবদুল মান্নান এর সভাপতিত্বে ঝলম ইউনিয়ন অাওয়ামীলীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সভাপতি নাছিমুল অালম চৌধুরী নজরুল এমপি, বিশেষ অতিথি ছিলেন বরুড়া উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক ও গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন রবিউল অালম, সোলেমান মজুমদার, উপজেলা অাওয়ামীলীগের সহ সভাপতি কায়জুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ সোহেল সামাদ, উপজেলা মহিলা অাওয়ামীলীগের যুগ্ম অাহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, উপজেলা জাতীয় শ্রমিক লীগের অাহবায়ক মোঃ মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের অাহবায়ক মোঃ নাজমুল হাসান মজুমদার।
উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
উপজেলা অাওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খায়রুল এনাম ইয়াকুব, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নাজমুল হুদা রতন, ইউনিয়ন অাওয়ামীলীগ নেতা সফিউল্লাহ খন্দকার,
কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম অাহবায়ক মোঃ লিপন খন্দকার, ঝলম ইউনিয়ন যুবলীগের অাহবায়ক সামিরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ। কাউন্সিল অধিবেশনে ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি খায়রুল এনাম ইয়াকুব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে কমিটি ঘোষণা দেওয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাংলাদেশ অাওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে, শেখ হাসিনা সরকার যতবার ক্ষমতায় এসেছে দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় এবং দু বেলা দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি অারও বলেন অামি চাই বরুড়া উপজেলা অাওয়ামীলীগ জনগণের কল্যানে যে কোন দূর্যোগের সময়ে পাশে দাঁড়িয়ে সহায়তা করবে। মুখে জয়বাংলা শ্লোগান দিলে অাওয়ামীলীগের নেতা হওয়া যায় না, নেতা হতে হলে বঙ্গবন্ধুর চরিত্র ও অাদর্শ বুকে ধারন করতে হবে। পরিশেষে ইউনিয়ন অাওয়ামীলীগের অঙ্গ সংগঠনের কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করার অাহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বরুড়ায় বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা পেলেন ৬শতাধিক মানুষ

হাসিবুল ইসলাম সজিব।। ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ, ঈদের খুশিকে সাধারণ মানুষের সাথে ভাগাভাগি করতে বরুরা আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের...

Read out all

বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম কর্তৃক বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ শরীফ উদ্দিনঃকুমিল্লার বরুড়ায় জিয়া প্রবাসী ফোরাম ভাউকসার ইউনিয়নের আয়োজনে ভাউকসার নবাব ফয়জুন্নেছা চৌধুরী জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম...

Read out all

কুমিল্লা -চাঁদপুর সড়কের বাঁশপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই শ্রমিকের

কুমিল্লা প্রতিনিধি রাস্তায় আচমকা চিৎকার। স্থানীয়রা দৌড়ে এসে উদ্ধার করলেন দুই শ্রমিকের লাশ। ঘটনাটি কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বরুড়া উপজেলার শিলমুড়ী দক্ষিণ ইউনিয়নের...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

বরুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলার প্রস্তুতি সভা

(হাসিবুল ইসলাম সজিব, বরুড়া) কুমিল্লার বরুড়া থানাধীন আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর)...

Read out all

কুমিল্লায় মেয়েকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন মানসিক রোগী মা ?

(মারুফ আবদুল্লাহ, কুমিল্লা)কুমিল্লায় মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া...

Read out all