চৌদ্দগ্রামে ব্যাগভর্তি গাঁজাসহ আটক ২

(মোঃ শাহীন আলম ,চৌদ্দগ্রাম )

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-পৌর এলাকার গোমারবাড়ি গ্রামের কবির আহমদের পুত্র রিপন(২৮) ও শ্রীপুর ইউনিয়নের পারুয়ারা গ্রামের আবদুল মতিনের পুত্র ইদ্রিস মিয়া(৩৬)।

বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এএসআই শাহজাহান ও এএসআই হিরণ কুমার দে।
তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে রিপনের বাড়িতে অভিযান চালিয়ে ব্যাগভর্তি ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *