এবার চৌদ্দগ্রামে বন্দুক যুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী বাবুল নিহত

ইমতিয়া আহম্মেদ জিতু:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২’শ বোতল ফেন্সিডিল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) রাত ১ টার দিকে উপজেলার আমানগন্ডা এলাকায় এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানা যায়।নিহত বাবুল মিয়া ওরফে লম্বা বাবুল উপজেলার পৌর এলাকার মৃত. হাফেজ আহমেদের ছেলে।

রাত আড়াইটার দিকে মরদেহটি কুমিল্লার মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসেন থানা পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল জানান, মাদকের চালান যাচ্ছে এমন সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা করে। পুলিশ আতœরক্ষার্থে গুলি করলে ঘটনাস্থলে বাবুল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার বিরুদ্ধে ৫টি মাদকের মামলাসহ ৬টি মামলা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *