×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে মাত্র ঘণ্টায় পুড়ে গেছে একটি ফার্মেসিসহ মোট ৬টি দোকান। শনিবার রাত আনুমানিক দেড়টায় উপজেলার নালঘর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয় দোকানিদের বরাতে জানা গেছে, এই দোকান গুলো প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল ছিল। যা একঘণ্টার আগুনে ছাই হয়ে যায়। রাত দেড়টায় ডা. সেলিম মিয়ার মদিনা ফার্মেসী থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পাশের আরও ৫টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে শাহনেওয়াজের আদর্শ ঔষধালয়, বশার মজুমদারের দোকান, সুধীর চন্দ্রশীলের সেলুন দোকান, বণিক বাবুর স্বর্ণ দোকান ও একটি কাপড়ের দোকান পুড়ে যায়।

ডা. সেলিম মিয়া জানিয়েছেন, এক দশকের বেশি পুরোনো তার ফার্মেসি। এখানে একই সাথে ৫টি কক্ষ আছে। যার কোনটিতে আছে ঔধষের গোডাউন, কোনটিতে ডাক্তারের চেম্বরা, আবার কোনটিতে আছে আমার ফ্রিজ, টেবিল ও রোগীর বসার স্থান। সব মিলিয়ে এই ফার্মেসিতে ছিল প্রায় ৪০ লাখ টাকার জিনিসপত্র ও আসবাবপত্র।

তিনি আরও বলেন, বাকি দোকানের ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এলে অন্যান্য ঘরগুলোকে রক্ষা পায়।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all