×

(আকিবুল ইসলাম হারেছ,চান্দিনা)

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই ২ শ্রমিক ও হাসপাতালে নেয়ার পথে ১ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন ২ জন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা হাড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম।

নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে নুরুল ইসলাম (৫৫), ঢাকা সাভার এলাকার আবদুল খালেকের ছেলে ফয়জার রহমান (৩৯) ও কাভার্ড ভ্যানচালক। তার পরিচয় এখনো পায়নি পুলিশ। গুরুতর আহত অবস্থায় ট্রাকচালক আমির হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক-সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু ওঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরকে ধাক্কা দিলে কাভার্ড ভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নুরুল ও ফয়জার নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাভার্ড ভ্যানচালক নিহত হন।

চান্দিনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার দাশ জাগো কুমিল্লাকে জানান,ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করা হয়েছে।এর মধ্যে দুইজন নিহত।কাভার্ডভ্যান চালককে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক সুজন জাগো কুমিল্লাকে জানান, হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে হাসপাতালে নেওয়ার পথে কাভার্ড ভ্যানচালক মারা গেছেন। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

দাউদকান্দি প্রতিনিধি:কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

কুমিল্লায় শ্বশুরের সেপটিক ট্যাংকে মিলল জামাইয়ের গলিত লাশ

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের একমাস পর শ্বশুরের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মেয়ে-জামাই আব্দুল করিম ভূইয়ার (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার...

Read out all

নিখোঁজের ৩৮ দিন পর অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার; ঘাতক আটক

মোঃ নাজিম উদ্দিন, মুরাদনগর  মুরাদনগরে নিখোঁজের ৩৮ দিন পর মেহেদী হাসান (১৮) নামের এক অটোরিকশা চালকের ক’ঙ্কা’ল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭...

Read out all

তিতাসে একই পরিবারের দুই শিশুকন্যাসহ বাবার বিষপান, দুই শিশুকন্যার মৃত্যু

(মো: জুয়েল রানা, তিতাস) কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশু কন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন। সোমবার (৯জুন) সকালে উপজেলার জগতপুর...

Read out all

কুমিল্লায় গুড়া মাছ কিনে আনায় ছুড়ে মারেন স্বামীর উপর; স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর!

 (নাজিম উদ্দিন, মুরাদনগর) বাজার থেকে কিনে আনা পুটি মাছ কাটাকুটি নিয়ে দ্বন্দের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার...

Read out all