×

অনলাইন ডেস্ক:
বিশ্বকাপ ফুটবলে দুই দলের পারফরমেন্স নিয়ে বিতর্কের জের ধরে আর্জেন্টিনা সমর্থক দম্পতিকে কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা। আজ সোমবার সকাল ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা গাজির মোড় এলাকায় নিজ বাড়ির সামনে এ হামলার শিকার হন তারা।

আহতরা হলেন মো. শুকুর হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মিনু আক্তার (২৫)। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, শনিবার নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা ড্র করলে ওই এলাকায় ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তিরস্কার করে। রবিবার মধ্যরাতে একইভাবে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ড্র করলে আজেন্টিনা সমর্থকরাও ব্রাজিল সমর্থকদের তিরস্কার করে।

এ ঘটনার জের ধরে আজ সোমবার সকালে ব্রাজিল সমর্থক মো. লিটন ও আরও কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শুকুর আলীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। পরে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শুকুরকে কুপিয়ে জখম করে। এসময় শুকুরের স্ত্রী মিনু বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় দু’জনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনেরই মাথায় ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী

অনলাইন ডেস্ক:সড়ক, পরিবহন ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

সাবেক সিইসির সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার সঙ্গে (সাবেক সিইসি নূরুল...

Read out all

আবদুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার হননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরলেও তার বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলেই গ্রেপ্তার করা হয়নি। তিনি...

Read out all

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

অনলাইন ডেস্ক:  এক ঘণ্টার ইমিগ্রেশন শেষে বিমানবন্দর ছাড়লেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ  রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই...

Read out all

ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ; বাবার ঠিকাদারি লাইসেন্স বাতিল

অনলাইন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক...

Read out all