×

মাহফুজ নান্টু, কুমিল্লা। করোনায় আক্রান্ত রোগীদের সার্বক্ষনিক সেবার জন্য এ্যাম্বুলেন্স ও টেলিমেডিসিন সেবা চালু করলো কুমিল্লা দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগ। সোমবার বিকেল সাড়ে ৪ টায় কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন।
টেলিমেডিসিন ও এ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধণ অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন বলেন, বৈশ^য়িক মহামারী করোনা আক্রান্ত রোগীদের সেবায় কুমিল্লা দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগ যে উদ্যেগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এমন কাজে জেলা আওয়ামীলীগের যে কোন সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এ সময় সাজ্জাদ হোসেন স্বপন বলেন, করোনায় কুমিল্লার কৃতি সন্তান সাবেক আইনমন্ত্রী এড.আবদুল মতিনসহ জেলা আওয়ামীলীগের অনেকে অসুস্থ। তাদের সবার জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রুপম মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু, সাধারণ সম্পাদক মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাকের হোসেন, সহ-সভাপতি কিংকর দেবনাথ, সহ-সভাপতি কামরুল হাসান দুলাল , যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান রাতুল, প্রচার সম্পাদক আখি আলম রকি, স্বেচ্ছাসেবকলীগ নেতা এড.আবদুল আলিম, আলমগীর হোসেন ভূইয়া, মাজহারুল ইসলাম, আমির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা ডা. সুমিত সাহা, ডা.সাজ্জাদ হোসেন ভুইয়া, ডা.দীপ্ত সাহা, ডা.আবদুল কাইয়ুম, আরিফুর রহমান প্রমূখ।

টেলিমেডিসিন ও এ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, জেলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য সার্বক্ষনিক তিনটি এ্যাম্বুলেন্স চালু থাকবে। এছাড়াও ৬ জন ডাক্তার নিয়মিত টেলিফোনে সেবা দিবেন। সেবা নিতে হটলাইন নম্বর ০১৭১৩-৩১২২৯২ ও ০১৭১১-৩২৪৫০৫ নাম্বারে যোগাযোগ করার আহবান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিনঃবিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ...

Read out all