×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি লুৎফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।

বার্ষিক এ সাধারণ সভায় সংগঠনের সর্বস্তরের সদস্যরা অংশ গ্রহন করেন। পরে অধিকাংশ সদস্যদের কন্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। এতে দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়েরকে সভাপতি, সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি আবু মুছা, যুগ্ম সাধারণ সম্পাদক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি সৈয়দ আহমেদ লাভলু, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক সোহাগ, দপ্তর সম্পাদক ফারুক আজম, প্রশিক্ষন ও গবেষনা সম্পাদক মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মারুফ কল্প, সমাজ কল্যান সম্পাদক শামছুল আলম রাজন, নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপস, দেলোয়ার হোসেন জাকির, খালেদ সাইফুল্লাহ ও নেকবর হোসেনসহ ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব-নির্বাচিত এ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুমিল্লা প্রেসক্লাবসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all

কুমিল্লা মুক্ত দিবসে কুমিল্লা সিটি করপোরেশনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত

তৌহিদ খন্দকার তপু ৮ই ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের ওরিয়েন্টেশন 

আবু সুফিয়ান, কুমিল্লা  ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের হিফজ বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল)কুমিল্লা নগরীর ডিসি রোডের স্কুলের নিজস্ব ক্যাম্পাসে ...

Read out all

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানউপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নিজস্ব প্রতিবেদক।। হামলা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ শুভ্র।সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুর্বৃত্তরা...

Read out all