×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা মহানগর ছাত্রলীগের প্রথম সম্মেলনে সভাপতি হিসেবে নূর মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে মোশারফ মজুমদার মুনের নাম ঘোষণা করা হয়েছে।

আহ্বায়ক কমিটি গঠনের ৯ বছর পর অনুষ্ঠিত সম্মেলন শেষে শনিবার রাত ৯টার দিকে এই দুজনসহ কমিটির পাঁচ জনের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

শীঘ্রই আগামী এক বছরের জন্য মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

এর আগে ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার চার বছর পর ২০১৫ সালের ২৩ জুলাই প্রথমবারের মতো কুমিল্লা মহানগর ছাত্রলীগের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

তিন মাসের জন্য অনুমোদন দেওয়া ওই আহ্বায়ক কমিটি দিয়ে প্রায় ৯ বছর পার হবার পর শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নাম ঘোষণা হওয়া অন্য তিন জন হলেন- সহ-সভাপতি টিটু মজুমদার ও দিদারুল হক আকাশ এবং সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম।

তারা পাঁচজনই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী।

তাদের মধ্যে সভাপতি হওয়া নূর মোহাম্মদ সোহেল মহানগর ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

এর আগে বিকালে সম্মেলনের প্রথম অধিবেশনে ছাত্রলীগকে স্মার্ট বাংলাদেশের ‘ব্র্যান্ড আইকন’ হিসেবে উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, “সারাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের নেতাকর্মীরাই তরুণদের আইকন।”

শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

তিনি আরও বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছাত্রলীগ। পলিটিক্যাল ক্যারিয়ার নয়, অ্যাকাডেমিক ক্যারিয়ারকে ছাত্রলীগ সবার আগে প্রাধান্য দেয়।

ছাত্রলীগের রাজনীতিতে আসলে শিক্ষার্থীদের ‘ভবিষ্যৎ উজ্জ্বল’ হবে জানিয়ে তিনি বলেন, “ক্লাসের সবচেয়ে মেধাবী ছেলেটি কিংবা মেয়েটি ছাত্রলীগ করবে, সেই অবস্থানে ছাত্রলীগকে নিয়ে যেতে হবে। বাবা-মায়েরা যাতে গর্ব করে বলতে পারেন, আমার ছেলে কিংবা মেয়ে ছাত্রলীগ করে।”

সম্মেলনে সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার বলেন, “কুমিল্লা এগুলেই এগোবে বাংলাদেশ। কুমিল্লা ছাত্রলীগ বিগত দিনের মতো আগামীতেও ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করবে। আমি বিশ্বাস করি নতুন নেতৃত্বের মাধ্যমে কুমিল্লা অনেকদূর এগিয়ে যাবে কুমিল্লা মহানগর ছাত্রলীগ।”

অনুষ্ঠানে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক এ কে এম আবদুল আজীজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

এর আগে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কান্দিরপাড়ে শুভ উদ্বোধন হচ্ছে ‘সতেজ বাংলা ফুড’-এর ৫ম শোরুম: ৩ দিন চলবে বিশেষ অফার

নিজস্ব প্রতিবেদক:ভেজালমুক্ত ও খাঁটি খাবারের নিশ্চয়তা নিয়ে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে ৫ম শোরুমের যাত্রা শুরু করতে যাচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড ‘সতেজ বাংলা ফুড’।...

Read out all