×

(অাবু সুফিয়ানরাসেল, কুমিল্লা)

কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার নিমার্ণধীন ভবনের সেফটি ট্যাংকের মালামাল উত্তোলনের সময় দুই নিমার্ণ শ্রমিক নিহত হয়। শুক্রবার বেলা চারটার দিকে কাজ করতে গিয়ে তিন নিমার্ণ শ্রমিক অাটকা পরে। এ সময় এলাকাবাসি ফায়ারসার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদর দক্ষিণ ইউনিট ও ইপিজেট ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।

স্থানীয় সূত্র মতে, নিমার্ণধীন এ ভবনের মালিক ইতালি প্রবাসী তাফাজ্জল হোসেন রতন, কাজ দেখাশোনা করতেন তার ছোট ভাই অাবুল কাশেম। ঠিকাদারি দায়িত্বে ছিলেন সিদ্দিকুর রহমান। ঠিকাদার ও শ্রমিকদের বাড়ি গাইবান্ধা জেলায়। শ্রমিকদের নাম জানা যায়নি।অাহত ব্যক্তিকে কুচাইতলী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ২০ নং ওয়ার্ড কাউন্সিলার মো. সিদ্দিকুর রহমান সুরুজ জানান, অামি জানার সাথে সাথে সদর দক্ষিণ থানা পুলিশকে অবগত করেছি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানাবো।

সদর দক্ষিণ থানার ওসি অাদিল মাহমুদ বলেন, অামরা সেখানে গিয়েছি, দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে।
বাদি, বিবাদী কারো সাথে যোগাযোগ করা যায়নি, পুলিশ কেইসের বিষয়টি প্রক্রিয়াধীন অাছে।

ফায়ার সার্ভিস বৃহত্তম কুমিল্লার সহকারি পরিচালক মো. ইয়াহিয়া জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজে অংশ গ্রহণ করেছে। এক ঘন্টার ও কম সময়ে অামরা উদ্ধার কাজ করতে সক্ষম হয়েছি। মোট তিন জন লোক অাটকা পরেছিল। একজনকে এলাকাবাসি উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছে। অামরা দু’টি ডেট বডি উদ্ধারের সাথে সাথে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা! 

কলামিস্ট মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে হয়রানি, অপহরণের চেষ্টা, হত্যার হুমকি দেখতে চায় না সাধারণ মানুষ,   প্রধানমন্ত্রী সমীপে  অপরাধ দমনে প্রার্থনা!  প্রেস বিজ্ঞপ্তি:...

Read out all

কুমিল্লায় মাদকের টাকার জন্য বাবাকে মারধর ; দুই যুবকের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি মাদকের টাকার জন্য নিজের বাবাকে মারধরের ঘটনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় দুই যুবককে ৪ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

Read out all

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all