×

মো. জাকির হোসেন:
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ গতকাল বুধবার সকালে উপজেলার কংশনগর এলাকায় রাস্তায় তল্লাসী চালিয়ে পিকআপবর্তী ২ মণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

দেবপুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ ইন্সপেক্টর আবু ইউসুফ ফসিউজ্জামান জানান, মাদক ও চোরচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে গতকাল বুধবার সকাল ৭ টায় ফাঁড়ীর এস আই মাইন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপ (ঢাকা মেট্টো- ন ১৭-২৪২৩) আটক করে। পিকআপকে থাকা লোকজনের কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ পিকআপটিতে তল্লাসী চালায়। পুলিশ এসময় পিকআপটিতে থাকা মাছের ড্রামের নিচে বিশেষ কায়দায় লুকানো ২ মণ গাঁজা উদ্ধার করে। গাঁজা পাচারের অভিযোগে পুলিশ পিকআপসহ তিনজনকে আটক করে ফাঁড়ীতে নিয়ে আসে।

আটককৃতরা হলো ময়মন সিংহ জেলার কোতয়ালী থানাধীন আলালপুর মধ্যপাড়া এলাকায় ইদ্রিছ মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম (২১), নেত্রকোনা জেলার সদর থানাধীন মগাতি এলাকায়র মৃত বিকারী রবি দাসের পুত্র সন্তোষ রবি দাস (৩০), কুমিল্লার বুড়িচং থানাধীন রাজাপুর ইউনিয়নের পাইকোটা পূর্বপাড়া এলাকার মৃত ছগির আহাম্মদের পুত্র মোঃ রেজাইল করিম প্রকাশ্যে করিম (২৪), পুলিশ আটককৃত আসামীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক কুমিল্লা আদালতে প্রেরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all