×

(মো. নাজিম উদ্দিন, মুরাদনগর )
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইয়াবা সম্রাজ্ঞী ও মাদকসহ ১৮টি বিভিন্ন মামলার আসামী রোকসানা বেগম রুবিকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার কড়ইবাড়ী গ্রামে তার নিজ বাড়ী থেকে ৬০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা সম্রাজ্ঞী কড়ইবাড়ী গ্রামের হাবীবুরর রহমান ওরফে জুয়েলের স্ত্রী।
জানা যায়, মাদকদ্রব্য, প্রতারণাসহ ১৮টি বিভিন্ন মামলার আসামী ইয়াবা সম্রাজ্ঞী রুবি তার বাড়ীতে ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার নবাগত ওসি মিজানুর রহমানের নেতৃত্বে এসআই নুর মিয়া সহ একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেন।
বাঙ্গরা বাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুরাদনগর, বাঙ্গরা বাজারসহ আশপাশের বিভিন্ন থানায় মাদক, প্রতারণাসহ ১৮টি মামলা রয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করে আসামীকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all