×

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বাজারে সয়াবিন তেল সংকটের গুজব ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীর দাবি পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে আগের তুললায় দাম কিছুটা বেড়েছে। একটি মহল তেল সংকটের গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে।

কুমিল্লার সব থেকে বড় বাজার রাজগঞ্জ ও চকবাজারে গিয়ে দেখা যায় আগের তুলানায় তেলের সরবারহ কিছুটা কম রয়েছে। তবে দাম বাড়লেও সংকট নেই।

কুমিল্লা তীর কোম্পানির তেলের ডিলার রাজিব সাহা জানান, বাজারে পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, তবে দাম বাড়ার কারণে আগের তুলনায় সরবারহ কিছুটা কম।

রাজগঞ্জের তেল বিক্রেতা রনি জানান, বাজারে পর্যাপ্ত সয়াবিন তেল রয়েছে। তবে একটি মহল গুজব ছড়িয়ে অতিরিক্ত মুনাফার জন্য ডিসপ্লেতে তেল কম দেখাচ্ছে।

ক্রেতা তৈফিক মজুমদার বলেন, বাজারে একেক দোকানে সয়াবিন তেলের দাম একেক রকম। বর্তমানে বোতলজাত সয়াবিন তেল কেউ ১৬০ থেকে ১৮০ টাকা করে রাখছে। তবে বাজারে পর্যাপ্ত তেল রয়েছে। দাম বেশি হওয়ায় কম করে কিনেছি।

দৈনিক রাজগঞ্জ দোকান মালিক সমিতি সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজগর বলেন, প্রতিটি দোকানে তেল রয়েছে। একটি মহল ষড়যন্ত্র করে গুজব ছড়িয়ে তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লোটার চেষ্টা করছে একটি মহল। এতে করে সাধারণ মানুষ ভোগান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম জানান, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। অনেক ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। আমরা বিক্রয় রশিদে গড়মিল পেলে জরিমানা করছি। বর্তমানে বাজারে সয়াবিন তেল নেই বিষয়টি গুজব, তবে দাম কিছুটা বেড়েছে। একটি মহল তেলের বাজার অস্থির করার জন্য সয়াবিন তেল নেই গুজব ছড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার সভাপতি আকাশ সম্পাদক মারুফ

নিজস্ব প্রতিবেদক:রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার ২০২৬ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে মতবিনিময় শেষে এ কমিটি ঘোষণা করা...

Read out all

কুমিল্লায় ৫ হাজার পিস ইয়াবাসহ ইস্টার্ন মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীসহ আটক ৩

 অনলাইন ডেস্ক:  কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজএন্ড হাসপাতালের সামনে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের...

Read out all

কুমিল্লায় মাটির ঘরের দেয়ালচাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

জাগো কুমিল্লা ডেস্ক:কুমিল্লার চৌদ্দগ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে জান্নাতুল নাইমা (১২) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত...

Read out all

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারেক রহমান।শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা...

Read out all

কুমিল্লায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস থেকে দুই মরদেহ উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে মহাসড়কের উপজেলার মালিখিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all