কুমিল্লায় সম্পত্তির জন্য বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন!

নিজস্ব প্রতিবেদক:

দেবীদ্বারে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে ছুড়িকাঘাতে খুনের অভিযোগ উঠেছে।

উপজেলার ভিংলাবাড়ি গ্রামে বৃহস্পতিবার তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জাহাঙ্গীর আলম। তার বয়স ৩২ বছর।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানাযায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার বড় ভাই আলমগীর হোসেনের মনমালিন্য চলে আসছিল। এরই মধ্যে তাদের পারিবারিক সম্পত্তি ভাগাভাগিও করা হয়।

কিন্তু আজ সকালে বাড়ির সীমানায় দেয়াল উঠানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ভাই আলমগীর হোসেন উত্তেজিত হয়ে ছোট ভাই জাহাঙ্গীর আলমের পেটে ছুরিকাঘাত করেন।

পরে প্রতিবেশীরা জাহাঙ্গীর আলমকে আহতাবস্থায় উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যা সংঘটিত হয়েছে। এর বাইরে কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে আলমগীর হোসেন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *