কুমিল্লায় র‌্যাবের জালে হ্যাকার চক্রের অন্যতম সদস্য

(দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা)

বিকাশ অ্যাকাউন্ট হ্যাকিং চক্রের অন্যতম সদস্যকে বিপুল পরিমাণ মোবাইল সিমকার্ড ও ইলেকট্রিক সামগ্রীসহ আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ সদস্যরা। তার নাম মো. খোরশেদ আলম।

মঙ্গলবার ভোরে সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মো. আতাউর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল কুমিল্লা বুড়িচং এর ছয়ঘরিয়া এলাকা থেকে বিকাশ অ্যাকাউন্ট হ্যাকার চক্রের এই সদস্যকে আটক করে।

তার কাছ থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, দুটি ডেক্সটপ কম্পিউটার, ৬৩টি সিমকার্ড, মডেম, হ্যাকিং সফটওয়্যার, মোবাইল ফোন, ভুয়া আইডিকার্ড, চেকবই উদ্ধার করা হয় বলে সংবাদ ব্রিফিংয়ে জানায় র‌্যাব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *