×

(মাহফুজ নান্টু, কুমিল্লা)
কুমিল্লায় মাদ্রাসা থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত ৮ টায় নগরীর ১৬ নং ওয়ার্ড সংরাইশ পাকপাঞ্জতান মুজিবীয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

সাত বছর বয়সী শিশুটির নাম সাব্বির হোসেন সজিব। তার বাড়ী আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক।

শিশুটির মা ফুলমতী বেগম জানান, তার ২ ছেলে ৩ মেয়ের মধ্যে সজিব বড় সন্তান। ৩ মাস আগে তিনি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেন। মাসে ৫০০ টাকা বেতন। রোববার সন্ধ্যায় তিনি সজিবের জন্য খাবার নিয়ে মাদ্রাসায় আসেন।

তখন ছেলেকে না দেখে জিজ্ঞেস করলে মাদ্রাসার প্রধান শিক্ষক জোনাইদ আহমেদ বলেন, সজিবকে ছুটি দিয়েছেন। তখন তিনি বলেন, সজিব তো বাড়ি যায়নি। পরে মাদ্রাসার ভেতর লেপ-তোশকের স্তূপে সজিবের মরদেহ দেখতে পান তিনি।

খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. সোহান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আমি এখনও নিশ্চিত না কীভাবে শিশুটি মারা গেছে। তবে আমরা মাদ্রাসার প্রধান শিক্ষকসহ মোট তিনজন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনেছি। শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all

কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত

অমিত মজুমদার, কুমিল্লা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লায় শাখার আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লায় গোন্ডেন স্পুন রেস্টুরেন্টের...

Read out all

বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাকে চেয়ার থেকে তুলে দিলেন মহিলা দলের নেত্রী; ভিডিও ভাইরাল

কুমিল্লার দেবিদ্বারে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চেয়ার থেকে তুলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কুমিল্লা উত্তর...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর আমড়াতলী...

Read out all