কুমিল্লায় মাইক্রোবাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ

লালমাই প্রতিনিধি:

কুমিল্লায় কুমিল্লা- চাঁদপুর সড়কের রতনপুর এলাকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুরুতর অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করা হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার আনুমানিক বয়স ৫৫ হবে।

বুধবার সকাল ৮ টা ৫০ মিনিটে সদর দক্ষিণ উপজেলার  রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে কয়েক জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে লালমাই হাইওয়ে ফাঁড়ির আই সি খাদেম সফিক জাগো কুমিল্লা.কমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় একজন হাসপাতালে প্রেরণের পর মৃত্যু হয়। তার পরিচয় এখনো জানা যায়নি। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *