কুমিল্লায় মহাসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা বুড়িচংয়ে লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকার এ ঘটনা ঘটে।
 নিহতরা হলেন, নিহতদের নাম মোঃ মোরশেদ (২২) ও আনন্দ (১৮)।  তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছে ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

তিনি জানান, মোটরসাইকেল ও লরি চট্টগ্রামমুখী ছিল। দ্রুতগতির বাইকটি পাশ কেটে যাওয়ার সময় লরী তাদের মোটরবাইকটি চাপা দিয়ে পালিয়ে যায়।  ঘটনাস্থলে দুজনেই মারা যায়। দুর্ঘটনাকবলিত মোটরবাইক ও  মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। আইননানুগ কার্যক্রম শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *