×

নিজস্ব প্রতিবেদক:
চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে করার দায়ে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

আটক কাউছার আহমেদ (৪১) কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার দক্ষিন তেতাভূমি (মোল্লা বাড়ি) গ্রামের মৃতঃ আঃ কাদের এর ছেলে।

২৪ সেপ্টেম্বর গভীর রাতেকুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন নিশ্চিন্তপুর এলাকা তাকে আটত করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া থানার দক্ষিন তেতাভূমি (মোল্লা বাড়ি) গ্রামের মৃতঃ আঃ কাদের এর ছেলে কাউছার আহমেদ (৪১) গত ১৮ জুন ২০২১ হতে ০৮ আগস্ট ২০২০ ইং তারিখ পর্যন্ত চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একজন নারীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। পরবতীর্তে ধর্ষনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। উক্ত বিষয়টি নিয়ে ভিকটিম ২৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর নিকট একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের পর থেকে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। প্রাথমিক ভাবে জানতে পারে ভিকটিম একটি মোবাইল কোম্পানীতে চকুরীরত অবস্থায় কুমিল্লা সেনা মার্কেট এলাকায় ধর্ষকের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সুবাধে ধর্ষক নিজেকে সেনাবহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দেয়। তাছাড়া ধর্ষক নিজেকে একটি কোম্পানির এর কান্ট্রি ম্যানেজার বলে পরিচয় দেয় এবং ভিকটিমকে উক্ত কোম্পানীতে অধিক বেতনে পিএস হিসেবে নিয়োগ দেয়। কোম্পানীর কোন অফিস কুমিল্লাতে না থাকায় ধর্ষক ভিকটিমকে নিয়ে কুমিল্লার বিভিন্ন স্থানে কোম্পানীর অফিস এর জন্য জায়গা খোজ করতে থাকে এবং তখন থেকেই কুমিল্লার বিভিন্ন স্থানে ভিকটিমকে ধর্ষণ করে। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত নারীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের ছবি ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি প্রাদান করার বিষয়টি স্বীকার করে।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্ষনের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

আজ কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন; চলবে ত্রিমুখী লড়াই!

নিজস্ব প্রতিবেদক।।  আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচন।   আজ সকাল ৯টা হতে বিকেল ৫টা...

Read out all

হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যা করে সুজনের পূর্ণবহালের চেষ্টা, আইনি নোটিশ

প্রতিনিধি | হাইকোর্টের আদেশের ভুল ব্যাখ্যার মাধ্যমে বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ দখলের অভিযোগ উঠেছে ব্রাহ্মণপাড়া উপজেলা...

Read out all

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জাহিদ পাটোয়ারীকুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে জেলার দাউদকান্দি ও বুড়িচং উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল)...

Read out all

বরুড়ায় মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর, স্ত্রী আইসিইউতে!

নিজস্ব প্রতিবেদক:কুমিল্লার বরুড়ায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে সিংগাপুর প্রবাসী স্বামী হাবিবুর রহমান নাজমুল নিহত হন। দুর্ঘটনায় গুরুত্বর আহত স্ত্রী এখন...

Read out all

কুমিল্লায় স্টার লাইন বাসের ধাক্কায়  একই পরিবারের চারজনসহ নিহত ৫

 নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বুড়িচং উপজেলায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচ জনের প্রাণ গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...

Read out all

বর্ণাঢ্য আয়োজনে ‘মুনতাহা মেকওভারস’-এর শুভ উদ্বোধন

​নিজস্ব প্রতিবেদক: ​কুমিল্লায় নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন একটি নাম— ‘মুনতাহা মেকওভারস’ (Montaha Makeovers)। উদ্বোধন উপলক্ষে ৫০ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে। রবিবার...

Read out all