কুমিল্লায় প্রাইভেটকার ভর্তি বিপুল পরিমান গাঁজাসহ আটক ১

( জাগো কুমিল্লা.কম)

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা গোয়ান্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রাইভেটকার ভর্তি ১শ ৫০ কেজি গাঁজাসহ মোঃ আনোয়ার হোসেন (৩৯) কে আটক করা হয়েছে । সে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।

সোমবার সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে  মহাসড়কের বুড়িচং এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা গোয়ান্দা শাখার এসআই মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম, এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই মোঃ শাহিনুর ইসলাম, এএসআই মোঃ শাহাবুল ইসলাম চট্টগ্রাম – ঢাকাগামী মহাসড়কের বুড়িচং মদিনা সিএনজি পাম্পের সামনে প্রাইভেটকার তল্লাশির করে উক্ত গাঁজা জব্দ করা হয়। এসময় গাড়ি চালক আনোয়ার হোসেনকে আটক করা হয়।

এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম বাদী হয়ে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *